এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তায় বসে শতাধিক গ্রামবাসী!দাসপুরে বাইকের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু,পথ অবরোধ

Published on: July 16, 2023 । 10:26 PM

সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ: নাড়াজোল-সুপা গ্রামীণ সড়কে দাসপুর থানার কাঁটাদরজায় পথ দুর্ঘটনার জেরে পথচারীর মর্মান্তিক মৃত্যু। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ক্ষতিপূরণের দাবিতে আজ ১৬ জুলাই রবিবারের বিকেল থেকে ওই রাস্তা আটকে সাধারণ মানুষ পথ অবরোধ শুরু করেন। জানা গিয়েছে আজ রবিবারের সকালে মর্নিংওয়াক গিয়েছিলেন কাঁটাদরজা গ্রামের সনাতন দোলই(৬২)। সেই সময়ই এক বাইক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে তারপর তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভোর থেকেই কিছু মাছ ব্যবসায়ী দ্রুত গতিতে বাইক চালিয়ে যায়। আজ রবিবারও এমনই এক মাছ ব্যবসায়ীর বাইকের ধাক্কায় সনাতন দোলই গুরুতর জখম হন এবং পরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। অন্যদিকে এই নাড়াজোল সুপা গ্রামীণ সড়কের মাঝে দেখা দিয়েছে বড় বড় ফাটল সাথে দু’ধারের জঙ্গল রাস্তা ছাপিয়ে যাচ্ছে। বাঁক মোড়গুলি প্রায় অদৃশ্য, রাস্তায় যাতায়াতের ব্যাপকভাবে সমস্যা। কয়েকদিন আগেই দুই বাইকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন জখম হয়। আজ আবার এই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। কাঁটাদরজায় পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। রাত প্রায় ৮টা নাগাদ অবরোধ ওঠে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে