এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাত সকালেই দাসপুরে মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১,আশঙ্কাজনক অনেকেই

Published on: September 15, 2022 । 7:44 AM

সৌমেন মিশ্র:ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সামাটে। স্থানীয় সূত্রে জানাযাচ্ছে আজ বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ঘাটাল থেকে মেদিনীপুর গামী একটি সবজি ও ফল বোঝাই মারুতি গাড়ির সাথে মেদিনীপুর থেকে ঘাটালগামী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের ফলেই মারুতিতে থাকা প্রায় ৪ জন আশঙ্খাজন অবস্থায় জখম হয়,ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম তরুণ পাঁজা(৪০)। কেশপুরের তেঁতুলিয়ায় বাড়ি। মারুতি গাড়ি টি একেবারে দুমড়েমুচড়ে য়ায়। মারুতি গাড়ি কেটে স্থানীয়রাই ৪ জনকেই উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়দের অনুমান। খবর পেয়ে ইতিমধ্যে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। ঘটনায় তীব্র যানজট ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে