এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এফোঁড়-ওফোঁড় করে ছাতিতে বাঁশ ঢুকে ঘটনা স্থলেই মৃত্যু বাইক চালকের

Published on: July 20, 2022 । 10:54 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-মেদিনীপুর রাস্তা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ডেবরা থানার সিঙ্গারগড়ের বাসিন্দা নিতাই মাইতি। হঠাৎ একটি বাঁশ গিয়ে নিতাইবাবুর ছাতিকে এফোঁড়-ওফোঁড় করে দিল। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হল ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির। জখম হন ওই বাইকে থাকা আরও একজন। আজ ২০ জুলাই সকাল সাড়ে ৯টার সময় ওই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রামগড়ে। জখম সওয়ারীকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার রামগড়ে রাস্তার পাশে অসিত মাজি নামে এক ব্যক্তির বাড়ি তৈরি হচ্ছিল। ব্যস্ততম রাস্তার পাশেই ওই বাড়ির নির্মাণ কর্মীরা অসর্তকভাবেই প্লাস্টারের জন্য বাঁশ তোলাতুলি করছিলেন। সেই বাঁশ গিয়েই ওই ভাবে নিতাইবাবুর ছাতি এফোঁড়-ওফোঁড় করে দেয়। ওই ঘটনার পরই দোষীদের শাস্তির দাবিতে পথচারি ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে