এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

Published on: April 20, 2022 । 6:58 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে সোনাখালিতে ডাম্পারের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় দাস (৩৫)। বাড়ি দাসপুর থানারই রাধাকান্তপুরের করুণাচকে। জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে দাসপুর থানার সোনাখালিতে বিদ্যুৎ দপ্তরের সামনে ডাম্পারের সাথে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইকে সঞ্জয়বাবু ও তাঁর মা সন্ধ্যা দাস ছিলেন। দুর্ঘটনায় উভয়েই গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে প্রথমে সোনাখালি হাসপাতাল পাঠায়। তারপর অবস্থা বুঝে সেখান থেকে তাঁদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে কলকাতা এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। ১৯ এপ্রিল সকালে সেখানেই সঞ্জয়বাবুর মৃত্যু হয়। তাঁর মা সন্ধ্যাদেবীর অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, আজ ২০ এপ্রিল সঞ্জয়বাবুর দেহ বাড়িতে আনা হয়। তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক