এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মারুতির ধাক্কায় মহিলার মৃত্যু

Published on: April 4, 2022 । 11:06 PM

বাবলু মান্না; স্থানীয় সংবাদ: মারুতির  ধাক্কায় মৃত্যু হল এক আদিবাসী মহিলার। ওই মহিলার নাম ক্ষিতি সিং(৭০)। ঘটনাটি ঘটে দাসপুর থানার বরুণাতে। বছর সত্তরের ওই মহিলা আজ ৪ এপ্রিল সোমবার  সকাল ন’টা নাগাদ উদয়চক হাটে বাজার করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বরুণা রামকৃষ্ণ সেবাশ্রমের সামনে চাঁইপাটের দিক থেকে আসা একটি মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে  সেখান থেকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আদিবাসী সম্প্রদায়ভুক্ত ওই মহিলার বাড়ি বরুণা গ্রামেই। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ