এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের দুই ব্যক্তির বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু

Published on: August 13, 2021 । 5:45 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  ‘অপহৃত’ নাবালিকাকে উদ্ধার করে  উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ঘাটাল মহকুমার দুই বাসিন্দার। দুর্ঘটনাটি ঘটেছে ১২ আগস্ট বৃহস্পতিবার রাতে বিহারের লিম্বয়াতে।  ওই দুই ব্যক্তির নাম তপন বেরা(৩৮) এবং বাপি চাপড়ি(৪৮)। তপনবাবুর বাড়ি দাসপুর থানার নিজামপুরে এবং বাপিবাবুর বাড়ি চন্দ্রকোণা থানার ইলামবাজারে। চন্দ্রকোণা থানার পুলিস জানিয়েছে, আগামী কাল শনিবার মৃতদেহ দুটি  ঘাটাল

মহকুমায় আনা হবে।
জুলাই মাসের ১৩ তারিখে চন্দ্রকোণা শহরের ১ নম্বর ওয়ার্ডের এক কিশোরী (বয়স ১৭ বছর ৬মাস) ওই শহরেরই গাজিপুরে টিউশন পড়তে গিয়েছিল। ওই সময় তাকে চন্দ্রকোণা এলাকারই এক যুবক ‘অপহরণ’ করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোণার পুলিশ মোবাইল টাওয়ার ট্রাক করে জানতে পারে ওই যুবক ও কিশোরী উত্তরপ্রদেশে রয়েছে। পুলিশ তাদের উদ্ধার করতে মঙ্গলবার চন্দ্রকোণা থানার এসআই প্রবীর দেবনাথের নেতৃত্বে চারজন পুলিস কর্মী,

নাবালিকার কাকা সহ কয়েক জন উত্তরপ্রদেশে যান।
পুলিশ জানায়, ওই যুবক ও কিশোরীকে উদ্ধার করে গাড়িটি চন্দ্রকোণা থানার অভিমুখে ফিরছিল। ফেরার পথে বিহারে গাড়িটি বিকল হয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়ি  সারানোর সময় একটি কন্টেনার গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও