এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথদুর্ঘটনা আহত ২

Published on: June 8, 2021 । 8:32 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন দু’জন। আজ ৮ জুন বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার গৌরা ও সোনামুই মধ্যস্থ দুর্গাপুর এলাকায়। স্থানীয়দের থেকে জানা গেছে, তমলুকগামী একটি খালি মালবাহী ছোট গাড়িকে অপরদিক থেকে আসা একটি তেল ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় মালবাহী ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের নয়ানজুলিতে গিয়ে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মালবাহী ছোট গাড়ির চালকসহ খালাসি দুজনেই আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক ওই তেল ট্যাঙ্কারটি পালিয়ে যায়। ঘটনার জেরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক