এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনা, মৃ/ত ১, গুরুতর জখম ২

Published on: December 7, 2025 । 9:41 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  আজ রাত প্রায় ৯টা নাগাদ ঘাটাল-চন্দ্রকোণাসড়কে ঘাটাল থানার নবগ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। গুরুতর জখম দু’জন, জখমদের মধ্যে একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা যাচ্ছে, এই রবিবার রাত ৯টা নাগাদ ক্ষীরপাইয়ের দিক থেকে তিনজন আরোহী একটি বাইকে করে ঘাটালের দিকে আসছিলেন। ক্ষীরপাই-ঘাটাল সড়কের মাঝে নবগ্রাম এলাকায় সামনে থেকে আসা একটি ডিসিএমের  সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। বাইকে থাকা তিনজনের মধ্যে একজনের দেহ প্রায় ছিন্নভিন্ন হয়ে যায়। অন্য দুজনের মধ্যে একজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের দ্রুত ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, একজনের মৃত্যু হয়েছে এবং আহত অন্য দুজনের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাণে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে থাকা তিনজনের মধ্যে আহত একজনের নাম সারিক। তাদের বাড়ি বড়দা বল্লামগড় এলাকায়। দুর্ঘটনার পর ডিসিএমটি (DCM) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি