এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাইকের সামনে কুকুর পড়ে বাইক দুর্ঘটনা, আহত ৭

Published on: November 23, 2023 । 2:06 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাতসকালে বাইক দুর্ঘটনায়(Bike accident) আহত সাতজন, গুরুতর জখম তিনজন।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ বৃহস্পতিবার সকালে ক্ষীরপাই ঘাটাল রাজ্য সড়কের বুড়িপুকুর এর কাছে ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, দুই মোটর বাইকের সামনে কুকুর পড়ে এই বিপত্তি ঘটেছে। স্থানীয়রা জানাচ্ছেন, গড়বেতা(Garbeta) গুহাদহের দোমানি ,ভেলাইয়া গ্রাম থেকে কয়েকজন যুবক রাজমিস্ত্রি কাজের জন্য বরদা চৌকাঠের(Barda Chowkan) শিলা গ্রামে যাচ্ছিলেন। একটি মোটর বাইকে চারজন ছিলেন, অন্য একটি মোটরবাইকে তিনজন ছিলেন। বুড়িপুকুরের কাছে হঠাৎই কুকুর পড়ে গিয়ে দুই মোটর বাইকের মধ্যে ধাক্কা লাগে। ঘটনায় আহত হয় সাতজন ,স্থানীয়রা ক্ষীরপাই পুলিশ(Police) ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে(Khirpai Rural Hospital) চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের মধ্যে নাজিবুল মণ্ডল ,সাগর মণ্ডল, সাদ্দাম খাঁন এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে