এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইয়ের ঘুঘুডাঙাতে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক ২ বাইক আরোহী

Published on: October 28, 2023 । 6:24 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: যাত্রীবাহী বাসের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক দুই মোটর বাইক চালক।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ২৮ অক্টোবর শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ক্ষীরপাই ফাঁড়ির ঘুঘুডাঙ্গা এলাকায়। পুলিশের তৎপরতায় দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোণা থেকে ঘাটালগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইক ও বাসের গতিবেগ বেশি থাকার কারণে দুই মোটর বাইক আরোহী ছিটকে পড়ে রাজ্য সরকারের উপরে। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ এসে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ২ মোটর বাইক আরোহীকে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে পাঠালে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর আহত মোটরবাইক চালকের নাম দীপাঞ্জন বল্লভ, গড়বেতার আমশোল এলাকার বাসিন্দা। অপর ব্যক্তির এখনো নাম পরিচয় জানা যায়নি।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে