এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নদী পেরিয়ে,পড়শি দুই জেলা দাপিয়ে বেড়াচ্ছে দুই দাঁতাল!

Published on: February 11, 2019 । 8:45 PM

হাতি পাঁকে পড়লে, চামচিকিও নাকি পদাঘাত করে! কিন্তু যদি গজরাজের অবস্থা প্রতিকূল না হয় তাহলে কেবল জঙ্গলে নয় সমানে দাপট থাকে লোকালয়েও৷ পশ্চিম মেদিনীপুরের পরে এবার দলছুট দুই দাঁতাল কখনো রাজ করছে হাওড়ার জয়পুর এলাকায় আবার কখনো হুগলির মাড়খানার গ্রামগুলিতে৷ আর তাদের সামলাতে রিতি মতো ঘাম ছুটছে বনদপ্তরের৷ গতকাল রাতে ঘাটাল পেরিয়ে হাওড়া জেলায় পৌঁছায় দুই দাঁতাল৷ পশ্চিম মেদিনীপুরের সুলতাননগর বিট হাউসের কর্মীরা দল বেঁধে হাতি দুটিকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাতে থাকেন৷ সন্ধা ৬ টা নাগাদ হুলা পার্টির তাড়ায় হাতি দুটি খাল পেরিয়ে প্রবেশ করে হুগলি জেলায়৷ কাল সকালের মধ্যে হাতি দুটিকে পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে আনার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে