এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল আদালত কি মানতে পারবে এই নির্দেশ? কারণ ঘাটাল আদালতের বহু আইনজীবী এবং ল’ক্লার্কদের আদালত চত্বরেই পান, সিগারেট এবং গুটখা খেতে দেখা যায়

Published on: October 13, 2026 । 11:22 PM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ,ঘাটাল:সম্প্রতি রাজ্যের সমস্ত কোর্ট এবং আদালত চত্বরে সিগারেট, পান ও গুটখা নিষিদ্ধ করার বিষয়ে তৎপর হয়েছে কলকাতা হাই কোর্ট প্রশাসন। জানা গিয়েছে, প্রধান বিচারপতি ইতিমধ্যেই এই বিষয়ে জেলা বিচারকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছেন। তবে শুধুমাত্র নির্দেশিকা জারি করাই যথেষ্ট নয়, আদালত চত্বরে তামাক ও তামাকজাত পণ্য সেবন বন্ধ করতে আইনজীবী সংগঠনগুলিকেও উদ্যোগী হতে হবে বলে আদালত জানিয়েছে। আইনজীবীদের হেনস্থা ও কোর্ট চত্বরে নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় আদালত চত্বরে পান, গুটখা ও তামাকজাত দ্রব্য ফেলা এবং ধূমপানের উদ্বেগজনক প্রবণতার কথা উঠে আসে। খোদ কোর্টের বারান্দাতেও পান, গুটখা, সিগারেট খাওয়ার প্রবণতা রয়েছে বলে জানা যায়।
এই প্রেক্ষাপটেই ঘাটাল মহকুমা আদালতের বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের মতে, আদালতের মতো একটি সম্মাননীয় স্থানে প্রকাশ্যে ধূমপান বা গুটখা সেবন একেবারেই কাম্য নয়। কিন্তু বাস্তবের চিত্রটি ভিন্ন। দীর্ঘদিন ধরেই মহকুমা আদালত চত্বরের যত্রতত্র পান ও গুটখার পিক ফেলতে দেখা যায়। আইনজীবী থেকে শুরু করে ল’ক্লার্ক অনেকেই অবাধে ধূমপান করেন। হাই কোর্টের এই কড়া বার্তার পর স্থানীয় আইনজীবী সংগঠনগুলি কতটা সক্রিয় ভূমিকা পালন করে এবং এই বদভ্যাস দূর করতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, এখন সেটাই দেখার। আগামী দিনে এই নির্দেশিকা কেবল খাতায়-কলমেই সীমাবদ্ধ থাকে নাকি বাস্তবে তার প্রতিফলন ঘটে, তা সময়ই বলবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।