বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ছেলের স্কুটিতে চেপে গ্যাস অফিসে EKYC করার উদ্দেশ্যে যাওয়ার পথে পড়ে গিয়ে মৃ/ত্যু হল বৃদ্ধার। পুলিশ জানিয়েছে মৃ/তের নাম উর্মিলা সামন্ত(৬৫), বাড়ি দাসপুর থানার পাঁচগেছিয়া(১) গ্রামে। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী ১৪ আগস্ট শুক্রবার সকাল দশটা নাগাদ জোত ঘনশ্যাম তেঁতুলতলা এলাকায় রাস্তার একটি কাটা স্পিড ব্রেকার পাড় হওয়ার সময় ছেলের স্কুটির পেছনে বসে থাকা অবস্থায় মহিলা নীচে পড়ে যান। বৃদ্ধার মাথার পেছনে গুরুতর চোট লাগে , আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার পিজিতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাতেই তিনি মা/রা যান। জানা যায় বৃদ্ধার ছেলের নাম চন্দন সামন্ত।জোত-ঘনশ্যাম-শ্যামগঞ্জ রাস্তা ধরে জগন্নাথ পুরের এক গ্যাস অফিসে KYC জমা করার উদ্দেশ্যে যাওয়ার পথে উল্টো দিক থেকে একটি ইঞ্জিন ট্রলি এসে পড়ায় এই দুর্ঘটনায় ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মহিলার দেহ ময়নাতদন্ত হওয়ার পরে দেহ বাড়িতে আসবে বলে জানা গিয়েছে।
ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু






