এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ফিরুক স্কুলের টান

Published on: August 3, 2026 । 8:53 AM

সম্পাদকীয় ,স্থানীয় সংবাদ ,ঘাটাল:ঘাটাল মহকুমার অনেক পরিবারকেই আজ একটা কথা বলতে শোনা যায় যে ছেলে-মেয়েরা আর আগের মতো স্কুলে যেতে চায় না। একসময় স্কুল মানেই ছিল বন্ধুদের সঙ্গে দেখা, নতুন কিছু শেখা, খেলাধুলা আর হাসিখুশি একটা দিন। আজ সেই আনন্দ যেন কোথাও হারিয়ে যাচ্ছে।
এর জন্য শুধু ছেলে-মেয়েদের দোষ দিলে হবে না। অনেকের দিন শুরু হয় টিউশন দিয়ে, শেষও হয় টিউশনেই। স্কুল, টিউশন আর পরীক্ষার চাপে পড়াশোনা যেন আনন্দের নয়, বোঝা হয়ে উঠছে ছেলে-মেয়েদের মধ্যে । এর সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারও তাদের স্কুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয হলো, অনেকের কাছে আজ স্কুল শুধু পরীক্ষা আর নম্বর পাওয়ার মাধ্যম। অথচ স্কুল যে মানুষ হয়ে ওঠারও প্রথম পাঠশালা এটা আমরা ভুলতে বসেছি।
বিদ্যালয়েরও দায়িত্ব কম নয়। স্কুলে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত উপস্থিতির ওপর জোর দেওয়া এবং বারবার অনুপস্থিত ছেলে-মেয়েদের কারণ জেনে অভিভাবকদের সঙ্গে কথা বলা জরুরি। পাশাপাশি প্রতিটি ছেলে-মেয়ের স্কুলে উপস্থিতির হার যাতে বাড়ে সেদিকেও নজর রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের একটি ছেলে বা মেয়ে যখন স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে, তখন শুধু পড়াশোনার ক্ষতি হয় না, হারিয়ে যেতে থাকে তার শৈশবের সোনালি দিনগুলোও। কারণ স্কুলজীবন হারানো মানে শুধু বই থেকে দূরে সরে যাওয়া নয়, জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে হারিয়ে ফেলা। তাই আবার ফিরুক স্কুলের টান, ফিরুক শেখার আনন্দ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।