নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃ/ত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নামল চন্দ্রকোনার ঝাঁকড়া এলাকায়। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঝাঁকড়া সত্যসুবল তেল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ/ত যুবকের নাম শঙ্কু হাজরা (৩০), ডাকনাম ভোলা। তাঁর বাড়ি ভগীরথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, কালকাপুর দিক থেকে আসা একটি দ্রুতগামী দশ চাকার লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা শঙ্কুর মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। লরির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃ/ত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার পর ঘাতক লরিটি পালানোর চেষ্টা করলে শশধর কোল্ড স্টোরেজের সামনে সেটিকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃ/তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এক যুবকের এমন অকালমৃত্যুতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
বাইক দুর্ঘটনা যুবকের মৃ/ত্যু
Published on: March 11, 2026 । 4:50 PM



