এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বাজ পড়ে মাঠেই চাষীর মৃত্যু

Published on: May 20, 2024 । 4:38 PM

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পাট জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম জয়দেব সানা (৭১)। ঘাটাল থানার দেওয়ানচকে বাড়ি। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, জয়দেববাবু আজ সোমবার দুপুর ২টা নাগাদ পাট চাষের জমিতে ঘাস নিড়ানোর কাজে গিয়েছিলেন। ওই সময়  বাজ পড়ে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল মহকুমা জুড়ে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। প্রতি বছরই একাধিক ব্যক্তি বজ্রপাতে মারা যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে বৃষ্টির সময় বা মেঘ উঠলে বাড়ির বাইরে না বেরানোর। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন, ওই বৃ্দ্ধের পরিবারের পাশে প্রশাসন রয়েছে। যা যা সরকারি সুবিধে রয়েছে তা যাতে ওই পরিবার পায় তা তৎপরতার সঙ্গে দেখা হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি