এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা আশঙ্কাজনক ২

Published on: June 24, 2023 । 7:50 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনায়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দুই লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ আর তার জেরে আশঙ্কাজনক অবস্থায় দুই লরির চালক। অন্যদিকে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, এই বাঁক মোড়ে নিয়মিত রাখা হয় ইমারতি সামগ্ৰী। আর আজকের এই দুর্ঘটনা মূলত সেই কারণেই। গ্ৰামবাসীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় গ্যাসের লরির সামনের অংশ থেকে এক চালককে উদ্ধার করা সম্ভব হয়। জানা যাচ্ছে, আজ ২৪ জুন শনিবার বিকেল প্রায় সাড়ে ৩ টা নাগাদ দাসপুর থানার রাজনগর আশ্রম এলাকার যে মোড় সেই এলাকাতেই দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা। দুই লরির মধ্যে এক লরিতে ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই। সামনের অংশে আটকে ছিল চালক। দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ। স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় চালককে। পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।