এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে পথ দুর্ঘটনায় মৃত সাইকেল আরোহী

Published on: January 28, 2023 । 8:21 PM

চন্দ্রকোনার ক্ষীরপাই ঘুঘুডাঙ্গার কাছে রাজ্য সড়কের উপর ১ সাইকেল-আরোহীকে একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। জানা যায় ক্ষীরপাই থেকে ঘাটালের দিকে একটি ফোরহুইলার গাড়ি সাইকেল-আরোহীকে ধাক্কা মারে। স্থানীয়রা ওই প্রাইভেট গাড়িটিকে আটক করে। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ আহত ব্যক্তিকেও উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসকরা জানান আহত ব্যক্তি মারা গেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃত ব্যক্তির বাড়ি হুগলির গোঘাট থানার রঘুনাথবাটিতে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ