এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভাতা না পেলে ভোট বাক্সে বড় প্রভাব? দাসপুরে ক্ষৌরকারদের ভাতার পক্ষে বাম নেতৃত্ব আন্দোলনে নয়া মোড়

Published on: December 29, 2022 । 8:33 PM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আপনাকে যদি ১ টাকাও ভাতা দেয় তাহলে সরকার আপনার কার্যকলাপকে স্বীকার করল। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কিন্তু তা নয়। সরকার তেলা মাথায় তেল বুলোচ্ছে। সরকারের কাছে আপনি অতেলা মাথা। আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আপনারা অতটাও অতেলা মাথা নন। আজ বৃহস্পতিবার বিকেলে দাসপুরে ক্ষৌরকারদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা তন্ময় ভট্টাচার্য কার্যত ক্ষৌরকারদের পক্ষে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সওয়াল তুলে ক্ষৌরকারদের ভাতার দাবিতে আন্দোলনকে আরও শক্তিশালী করলেন। ক্ষৌরকার কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক বাসুদেব মান্না আজকের এই সভায় উপস্থিত ছিলেন। তিনি জানান, জন্ম থেকে মৃত্যু যজমানদের প্রতিটি কাজেই তাঁরা ব্রাহ্মণদের মতোই যুক্ত থাকেন। সরকার ব্রাহ্মণদের ভাতার ব্যবস্থা করলেও সরকারের তরফে ক্ষৌরকারদের সামান্য শিল্পীর সম্মানটুকুও নেই। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের জাতিগত সংরক্ষণের ক্ষেত্রেও তৈরি হচ্ছে নানান জটিলতা। এইসব নিয়েই তাঁদের আন্দোলন। আজ এই সংগঠনের তরফে দাসপুরের শিল ভবনে এক বিশেষ সভায় অন্যান্যদের মাঝে হাজির ছিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠ অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী। তন্ময় ভট্টাচার্যের বক্তব্যে উদ্বুদ্ধ রাজ্যের ক্ষৌরকাররা। তন্ময়বাবু ভাতার পক্ষে আওয়াজ তোলেন। আজকের এই সভায় বাম নেতৃত্বের উপস্থিতি এবং এই সভায় প্রকাশ্যে ক্ষৌরকারদের পক্ষে সওয়াল নিশ্চিত তাদের এই আন্দোলন আগামীতে অন্যমাত্রা পাবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে