এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিভিক

Published on: July 25, 2022 । 9:57 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল চন্দ্রকোনা সড়কের ঘাটাল থানার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]বরদা চৌকনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝেই পড়েছিলেন। ঘটনার খবর পেয়ে ঘাটাল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্থ ওই ব্যক্তির নাম নিরঞ্জন ভট্টাচার্য্য বাড়ি খড়ারে। জানাগেছে নিরঞ্জনবাবু পেশায় সিভিক ভলেন্টিয়ার। ওই রাতে কীভাবে নিরঞ্জন দুর্ঘটনার কবলে পড়ল তা খতিয়ে দেখছে ঘাটাল পুলিশ।
আজ সোমবারের সকালে ঘাটাল পুলিশের তরফে জানানো হয়েছে ঠিক কীভাবে এই দুর্ঘটনা তার তদন্ত চলছে তবে খড়ারের ওই সিভিক বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসায় সাড়া মিলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে