এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা: ধাক্কা মেরে লোহার রড ঝাঁঝরা করে দিল মারুতিকে, গুরুতর জখম মারুতি চালক

Published on: June 30, 2022 । 1:14 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার সুরানারায়ণপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাড়ি তৈরির রড গিয়ে ঢুকলো মারুতি ৮০০ গাড়ির মধ্যে। চালক ক্ষত-বিক্ষত। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন চিকিৎসার জন্য। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ঘাটাল-মেদিনীপুর সড়কের সুরানারায়ণপুরে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ঘাটাল-মেদিনীপুর সড়কের এই সুরানারায়ণপুরে ঘাটালের দিক থেকে মেদিনীপুরের দিকে এক বিকল মারুতি ৮০০ কে নিয়ে যাওয়া হচ্ছিল টাটার এক মালবাহী গাড়ি মারফত। আর সেইসময়ই সুরানারায়ণপুরে রাস্তার পাশে এক বিল্ডার্সের রড আনলোডের কাজ চলছিল। আর সেই রডই গিয়ে ঢোকে মারুতি  গাড়ির মধ্যে। মারুতির গাড়ির কাঁচ ভেঙে ক্ষতবিক্ষত করে গাড়ির চালককে। বিভৎস এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, ঘাটাল-মেদিনীপুর সড়কের দুই পাশেই রয়েছে প্রচুর ইমারতি সামগ্ৰী। আর সে কারণেই দুর্ঘটনা ঘটে চলেছে নিত্যদিন। এলাকাবাসীরা আরও আশঙ্কা করছেন যে, মোহনপুর ব্রিজ দিয়ে মালবাহী গাড়ি যাতায়াত বন্ধের জেরেই এই ঘাটাল-মেদিনীপুর সড়কে অত্যধিক গাড়ির চাপ বেড়েছে। আর তারফলেই দুর্ঘটনা আরও বাড়বে। স্থানীয়রা তৎপরতা চাইছে প্রশাসনের। যত শীঘ্র সম্ভব এইসব ইমারতি সামগ্ৰী সরিয়ে ফেলার ব্যবস্থা করুক প্রশাসন। প্রশাসনিকভাবে আইনি ব্যবস্থা গ্ৰহণ করুক দাসপুর প্রশাসন।

তবে দুর্ঘটনার সাথে সাথেই এই দুর্ঘটনাগ্ৰস্ত গাড়িটিকে যে গাড়িটি টেনে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটি নিয়ে পলাতক চালক। তবে দাসপুর পুলিশের তৎপরতায় গাড়িটিকে ধরা গেলেও চালক পলাতক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ