এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাঠের মাঝে গাছে ঝুলছে কিশোরীর দেহ

Published on: June 30, 2022 । 11:22 AM

সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র: সাত সকালেই গ্রামের ব্যস্ত রাস্তার পাশে গাছের ডাল থেকে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঝুলছে কিশোরীর দেহ। স্থানীয়রা জানাচ্ছেন, ওই গ্রামের নয় ওই কিশোরী। দাসপুর পুলিশে খবর গেলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠায় পুলিশ। ঘটনা দাসপুর থানার নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারি বাজার থেকে জয়কৃষ্ণপুর যাবার রাস্তার মাঠের মাঝে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ নাসির মহম্মদ জানান, আজ বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষ মাঠের মাঝে রাস্তার ধারে ওই কিশোরীকে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দাসপুর পুলিশে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর নাম মণিদীপা মণ্ডল, বয়স প্রায় ১৬ বছর। দাসপুর থানার শৌলান গ্রামে তার বাড়ি, বাবার নাম অমল মণ্ডল। গ্রামের রাস্তায় এভাবে অন্য গ্রামের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন গ্রামবাসীদের মধ্যে। তবে ওই কিশোরীর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে