এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ কর্মসূচি হল

Published on: June 3, 2022 । 10:05 PM

শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল কলেজে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ সচেতনতা শিবির হল। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মানুষ ডিজিটাল দুনিয়ায় যত বেশি অভ্যস্ত হচ্ছে পাল্লা দিয়ে ততই বেড়ে চলেছে অপরাধের সংখ্যা প্রতিদিনই জেলার কোথাও না কোথাও সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। জনসাধারণের মধ্য সাইবার ক্রাইম সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এর এন এস এস বিভাগের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি সাইবার ক্রাইম কর্মসূচি করা হলো। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মন্টুকুমার দাস বলেন, পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রীকৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে মেদিনীপুর সাইবার ক্রাইম থানার দুই অফিসার প্রত্যয় দাস এবং দশের একটি টিম সাইবার চক্রান্তকারীদের বিভিন্ন পন্থা সম্বন্ধে সচেতন করলেন এবং কিভাবে ফেসবুক,ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং থেকে রক্ষা পাওয়া যায় তার উপায় জানালেন দর্শকাসনে উপস্থিত কলেজের ছাত্র-ছাত্রীদের। একইসাথে জানালেন সাইবার প্রতারণার শিকার হলে যেকোনো ব্যক্তি ১০৯৩ নাম্বারে ফোন করে অভিযোগ তৎক্ষণাৎ জানাতে পারেন। পশ্চিম মেদিনীপুর এ এস পি শ্রীকৃষ্ণগোপাল মিনা জানান সাইবারক্রাইম সম্বন্ধীয় সচেতনতা অনুষ্ঠান সারা বছর ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ করে আসছে। সাইবার প্রতারণার শিকার থেকে বাঁচতে হলে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। যেকোন সমস্যার জন্য পশ্চিম মেদিনীপুর সাইবার থানা সাহায্যে প্রস্তুত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব