এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাধাকান্তপুরে পারিবারিক মনসা মন্দিরে দুঃসাহসিক চুরি

Published on: January 2, 2022 । 3:32 PM

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার রাধাকান্তপুরে পারিবারিক মন্দির চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো আজ ২রা জানুয়ারি রবিবারের সকাল থেকেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দাসপুর থানার রাধাকান্তপুরের শ্যামপদ সামন্তদের পারিবারিক মনসা মন্দিরটি কেউ বা কারা তালা ভেঙে চুরি করেছে। শ্যামপদ সামন্তের ছেলে গণেশ সামন্ত জানান,আজ রবিবারের সকালে দেখাযায় তাঁদের পারিবারিক মনসা মন্দিরের তালা ভাঙা,মন্দিরের ভেতরের আসবাব সব তছনছ। ঠাকুরের যাবতীয় গহনা,সাপ,পাশাপাশি গলায় যে টাকার নোটের মালা ছিল তাও গায়েব। শ্যামপদবাবু,বলেন ঠাকুরের ১০ টি পঞ্চমুখী সাপ,৬ জোড়া পায়ের তোড়া মিলে মোটা প্রায় ২০ ভরি রূপোর গহনা চুরি গেছে। ঠাকুরের গলায় টাকার মালায় প্রায় ১০হাজার টাকা ছিল। আসবাব গহনা সবমিলিয়ে মন্দিরে প্রায় ৮০ হাজার টাকার চুরি। ইতিমধ্যেই তাঁরা সমস্ত বিষয়টি স্থানীয় ভিলেজ পুলিশে জানিয়েছেন। মনে করা হচ্ছে শনিবারের গভীর রাতেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে শীতের রাতে রাধাকান্তপুর গ্রামে একেবারে পাড়ার মাঝে পারিবারিক এই মন্দির চুরির ঘটনায় স্বভাবতই এলাকাবাসী আতঙ্কিত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে