এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কুশপাতা থেকে গয়না বাক্স ও সার্টিফিকেট চুরি

Published on: November 15, 2021 । 12:13 PM

নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে সোনার গয়নার বাক্স ও সমস্ত স্কুল সার্টিফিকেট চুরি হল এক কলেজ ছাত্রীর। ওই ছাত্রীর নাম তিথি কর্মকার। ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ড কুশপাতাতে বাড়ি। তিথিদের ওই  ত্রিতল বাড়ির মধ্যেই মায়াপুর অনুমোদিত ধর্মচর্চার আসর বসে। শ্রীকৃষ্ণ ভক্তরা প্রত্যহ নিয়ম অনুযায়ী নাম-সংকীর্তন করেন এবং রাত্রিবাস করেন। সেই সঙ্গে তিথি ও তাঁর মা থাকেন। তিথি বলেন, একটি রুমে  বাক্সের মধ্যে আমার স্কুল ও কলেজের সার্টিফিকেট সহ সমস্ত নথি ও কিছু সোনার গয়না ছিল। কয়েক দিন আগে গিয়ে দেখি সেই বাক্সটিই নেই। ওই বাক্স খোয়া যাওয়ার বিষয়টি আমি ঘাটাল থানাতেও জানিয়েছি। পুলিশ  নথি হারিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছে বলে স্বীকার করেছে।
শ্রীকৃষ্ণভক্তদের ঘেরাটোপের মধ্য থেকে কী করে ওই বাক্সটি খোয়া গেল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। বিষয়টি নিয়ে অপ্রস্তুত বোধ করছেন ওই বাড়িতে থাকা আবাসিক শ্রীকৃষ্ণঅনুরাগীরাও।  শ্রীকৃষ্ণঅনুরাগী তপনকুমার মাইতি বলেন, বিষয়টি জানার পর আমাদের খুবই খারাপ লাগছে। তিথির মা মিতা বসু কর্মকার আমাদেরকে চুরির ঘটনাটি যখন বলেন তখন আমরা বিশ্বাস করতেই পারিনি। অত বড় একটি বাক্স কী ভাবে উধাও হয়ে গেল বুঝে উঠতে পারছি না। সিসি ক্যামেরা থাকলে এতদিনে রহস্য উন্মোচন হয়ে যেত। •ছবিটি প্রতীকী, চুরি যাওয়া বাক্সের নয়

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও