এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাবার বাসে ছেড়ে পালিয়ে যাওয়া সেই কন্যা সন্তানকে তার মায়ের হাতে তুলে দেওয়া হল

Published on: October 18, 2021 । 6:25 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অবশেষে মায়ের কোলে ফিরে এলো বাসে অচেনা যাত্রীর কোলে তুলে দেওয়া সেই শিশু। আজ ১৮ অক্টোবর বিকেলে মেদিনীপুর শহরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যদের উপস্থিতিতে মায়ের কোলে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়। মেয়েকে ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তি নেমে আসে শিশুর মা সীমা রাউতের। অবসান হয় তিন দিনের নাটকের।আমরা আমাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আগেই বলেছি, ১৬ অক্টোবার শনিবার দুপুরে বাসে করে পাঁশকুড়া থেকে বাড়ি ফিরছিলেন দাসপুর জগন্নাথপুরের বাসিন্দা এক মাছ ব্যবসায়ী রেবতী ভুঁইয়া। তাঁর কোলে এক যুবক এই শিশুটিকে বসিয়ে দিয়ে অজান্তেই বাস থেকে নেমে চলে যান।রেবতীদেবী শিশুটিকে নিয়ে বাড়ি ফিরলেও তাঁর মন মানেনি। তিনি বিকেলে শিশুটিকে নিয়ে ফের মেচোগ্রামে নিয়ে যান। সেখানও শিশুটির পরিচয় জানতে না পেরে তিনি শিশুটিকে দাসপুর পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায় শিশুটির শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে শনিবার দাসপুর হাসপাতালে ভর্তি করতে হয়। দায়িত্ব এড়িয়ে যাননি রেবতীদেবী। সেখানেও তিনি শিশুটিকে কোলের পাশে বসে রাত কাটান।

পরের দিন তথা গত কাল শিশুটির কয়েকটি পরীক্ষা করানোর জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানো সর্বক্ষণ ছিলেন রেবতীদেবী। ওই দিনই পুলিশ শিশুটির পরিচয় জানতে পারে। পুলিস জানায়, শিশুটির নাম রিয়া রাউৎ। বাবার নাম শ্রীমন্ত রাউৎ এবং মায়ের নাম সীমা রাউৎ। দাসপুর থানার নবীন মানুয়ায় বাড়ি। শিশুটিকে ফিরে পাওয়ার জন্য সীমাদেবী কান্নায় ভেঙে পড়েন।

সীমাদেবী তাঁর কন্যাকে ফেরৎ চাইলেও পুলিশ দিতে পারেনি। কারণ এই ধরনের কেসে উদ্ধার হওয়া শিশুকে চাইল্ডলাইনের হাতে তুলে দিতে হয়। তাই আজ সকালে দাসপুর থানার পুলিস শিশুটিকে চাইল্ডলাইনের ঘাটাল সেন্টার হেড প্রদীপ শাসমল ও সদস্য র্ঝণাদেবীর হাতে রিয়াকে তুলে দেওয়া হয়।  প্রদীপবাবু বলেন, আমরা নিয়ম মতো আজই শিশু, তার মাকে নিয়ে মেদিনীপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে যাই সেখানেই শিশুটিকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও