এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পলাশপাইতে রক্তদান শিবির

Published on: October 4, 2021 । 7:45 PM

শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের পলাশপাইতে রক্তদান শিবির হল। পলাশপাই গ্রাম পঞ্চায়েতের আয়োজনে আজ ৪ অক্টোবর পলাশপাই ভগবতীদেবী বালিকা বিদ্যালয়ে শিবিরটি হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। সেই রক্তের ঘাটতি এবং মুমূর্ষু রোগীর স্বার্থে আজকের এই রক্তদান শিবির। শিবিরটির জন্য বিশেষ আর্থিক সহযোগিতা করে ভগবানচক কৃষি উন্নয়ন সমিতি এবং পলাশপাই কৃষি উন্নয়ন সমিতি। শিবিরে ৫০ জন রক্তদাতা এদিন রক্ত দিয়েছেন। ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকের তরফে শিবিরটি থেকে রক্ত সংগ্রহ করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব