এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অন্ধকার থেকে আলোর পথে উঠে আসছে গোপমহলের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা, বিদ্যাসাগর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল সবাই

Published on: October 4, 2021 । 9:19 AM

পাপিয়া বন্দোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:  বিদ্যাসাগরের স্মৃতি স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ঘাটালের মনোহরপুর বাজারে।  ৩ অক্টোবর রবিবার বিদ্যাসাগর পাঠশালার আয়োজনে ওই  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ এবং পণ্ডিত বিদায় নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ একটি দিক হলো গ্রামের প্রমীলা বাহিনীকে স্বীকৃতি জানিয়ে স্মারক প্রদান। এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ছোটদের নাচ, গান, আবৃত্তি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক বন্দোপাধ্যায়, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুভাষ দত্ত, মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই, রানিচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদুষী বারুই প্রমুখ। উল্লেখ্য, ওই গ্রামের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরে আসছে। দীর্ঘদিন ধরে চলা ওই গ্রামের বাসিন্দাদের চোলাই মদের ব্যবসার কারনে গ্রামটিতে শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি। বর্তমানে কিছু শিক্ষাদরদি, সমাজ সংস্কারক মানুষের প্রচেষ্টায় গ্রামে শিক্ষা ও সুসংস্কারের আলো বিকশিত হচ্ছে, যা সবার মুখে খুশির হাসি ফুটিয়ে তুলছে। এদিনের বিদ্যাসাগর স্মরণ ও অনুষ্ঠান তারই একটি নিদর্শন বলা যেতে পারে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব