এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেশি বিদ্যুৎ বিলের জন্য বিক্ষোভ দাসপুরের সোনাখালিতে

Published on: August 27, 2021 । 5:02 PM

তুষার দাস, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যুতের বেশি বিল পাঠানোর প্রতিবাদে সোনাখালিতে গ্রাহকদের বিক্ষোভ
বিদ্যুত বিল বেশি আসার প্রতিবাদে সোনাখালি বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দাসপুর থানার সোনাখালি বিদ্যুৎ দপ্তরের গ্রাহক পরিষেবার অধীন গ্রাহকেরা। আজ ২৭ আগষ্ট দুপুরথেকে গ্রাহকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের দাবি তাদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে প্রত্যেকের। এই বাড়তি বিলের জন্যেই কাতারে কাতারে গ্রাহক এসে জমায়েত শুরু করেন। বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার গোলক মণ্ডল বলেন, ঘাটাল শাখা বা সোনাখালি ডিভিশনের জন্য আলাদা করে বিদ্যুত বিল তৈরি করা হয়নি। সারা রাজ্যেই একই ভাবেই বিল জেনারেট হয়েছে। বিদ্যুৎ দপ্তর ও পুলিশের আশ্বাসে ঘণ্টা দুই পর বিক্ষোভ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ