এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লটারিতে ১ কোটি টাকা পেলেন ঘাটালের যুবক

Published on: August 9, 2021 । 12:32 AM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাতারাতি কোটিপতি, ১ কোটি টাকার লটারি জিতে স্বপ্ন পূরণ ঘাটালের যুবকের। নাম গোবিন্দ মল্লিক, পিতা গুরুপদ মল্লিক, বাড়ি ঘাটাল থানার খাসবাড়ে। জানা গেছে, গোবিন্দবাবু আগে সোনার কাজে বাইরে থাকতেন। লকডাউনে তিনি এখন খাসবাড়ের নিজস্ব বাড়িতেই থাকেন। মাঝে মধ্যেই তিনি লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতেন। গতকাল তিনি পাড়ার মোড়ের এক লটারি বিক্রেতার কাছ থেকে টিকিট কাটেন। বিকেলে জানতে পারেন তাঁর কাছে থাকা টিকিটের নম্বরে ১ কোটি টাকা লটারি লেগেছে। গোবিন্দবাবু বলেন, প্রথমে শুনে বিশ্বাষ হচ্ছিল না, পরে ইন্টারনেট খুলে টিকিটের নম্বর মেলাতেই হতবাক হন তিনি। তিনি জানতে পারেন ১ কোটি টাকা লেগেছে তাঁর টিকিটে। প্রাপ্য অর্থ সঠিক ভাবে কাজে লাগানোই এখন গোবিন্দবাবুর মূল লক্ষ্য।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।