এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফি মকুবের দাবিতে স্মারকলিপি

Published on: June 23, 2021 । 6:29 PM

রবীন ভৌমিক, অতিথি সাংবাদিক: আজ এসইউসিআইয়ের ছাত্র সংগঠন এআইডিএসও ঘাটাল  ইউনিটের পক্ষ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির ভর্তিতে ছাত্রছাত্রীদের সমস্ত ফি মকুব  ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিলাপের সময় দেওয়া ফি ফেরতের দাবিতে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়, ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেস্বর বিদ্যাপীঠ-এর প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। এই  ডেপুটেশনে নেতৃত্ব দেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি । এছাড়াও অংশগ্রহণ করেন রবীন ভৌমিক, অন্বেষা দোলই । 

দীপঙ্কর মাইতি বলেন, “করোনা অতিমারীর কারণে জনসাধারণের আর্থিক সংকট চরমে। প্রায় দু’বছর  ছাত্রছাত্রীদের কোনো রূপ ক্লাস হচ্ছে না । এই পরিস্থিতিতে একাদশ-দ্বাদশ শ্রেণি সহ সমস্ত ছাত্রছাত্রীদের ফি সম্পূর্ণ মকুবের দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার দরুণ ফর্ম ফিলাপের সময় নেওয়া পরীক্ষার ফি ছাত্রছাত্রীদের ফেরতের দাবি জানাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাঁদের দাবির যৌক্তিকতার সাথে একমত হয়েছেন এবং পরিচালন সমিতিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন। তাঁরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে দাবি পূরণ না হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার  আহ্বান জানাচ্ছেন। “

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ