এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে দুঃস্থ পরিবারদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তৃণমূল নেতা সুদীপবাবু ও শেখ মজাম

Published on: June 4, 2021 । 8:55 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: । দুঃস্থদের পাশে দাসপুরের দুই ভূমিপুত্র! ইয়াসের এবং তার জেরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়ালেন সুদীপ মণ্ডল ও শেখ মজাম। দুজনেই দাসপুরে ভূমিপুত্র হিসেবে পরিচিত। সুদীপবাবু রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন জনসেবা করে আসছেন। বন্যা,অতিবৃষ্টি, ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যুব তৃণমূলের নেতা সুদীপবাবু তথা বুম্বাবাবুকে প্রতিক্ষেত্রেই দেখা যায় তাই এবারেও ব্যতিক্রম হয়নি। আজ ৩ জুন দাসপুর-২ ব্লকের চাঁইপাট এবং বেনাই এলাকার ইয়াস এবং তার জেরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের হাতে সুদীপবাবু এবং শেখ মজামের উদ্যোগে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। [•ভিডিও: https://youtu.be/6Kis2N1pnks] ওই এলাকার বাসিন্দারা বলেন, বুম্বাবাবুই অন্যতম ব্যতিক্রমী নেতা যিনি শুধু মাইক হাতে করে মঞ্চ থেকে বড় বড় কথা বলে নেতাগিরি করেন না। মানুষ সমস্যায় পড়লে তা জানতে পারলে পাশে এসে দাঁড়ান। একটি ফোন করলেই তাঁকে পাশে পাওয়া যায়। দুর্ভোগে পড়া মানুষজন আরও বলেন, ২০১৭ সালের বন্যার সময় বুম্বাবাবু দিনরাত নৌকায় করে আমাদের এলাকার জলবন্দি মানুষদের প্রচুর সহযোগিতা করেছিলেন। সেই দিনগুলোর কথা আমরা এখনও ভুলতে পারিনি।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক