এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার ভ্যাকসিন, ওষুধ কিংবা যন্ত্রপাতিতে GST তুলে নেওয়া হলে??

Published on: May 14, 2021 । 11:41 PM

আশিস সামন্ত: এই প্রসঙ্গে অনেকেই কেন্দ্র সরকারকে সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবে যারা GST ব্যাপারটা বোঝেন তারা খুব ভালো করে বোঝেন করোনার ভ্যাকসিন, ওষুধ কিংবা যন্ত্রপাতিতে GST তুলে নিলেও উপভোক্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই। উল্টে এটা করতে গেলে GST এর নিয়মে আমূল পরিবর্তন করতে হবে। বাস্তবে যেটা সম্ভব নয়। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝালে সুবিধা হবে।
ধরুন কোনো কোম্পানি ঠিক করলো তারা বাজার থেকে স্টীলের চাদর কিনে অক্সিজেন সিলিন্ডার বানাবে। ধরা যাক ওই স্টীলের চাদরের ট্যাক্স এর আগে দাম ১ লক্ষ টাকা। ওই স্টীলের চাদর কি কাজে লাগবে সেটা বোঝা সম্ভব নয়। যেহেতু GST তে স্টীল এর উপর ট্যাক্স ১৮% তাই ১৮০০০ টাকা ট্যাক্স সহ কেনা দাম পড়বে ১ লক্ষ ১৮ হাজার টাকা।
GST এর নিয়ম অনুসারে কেনার সময় দেওয়া ওই টাকা খাতা কলমে সরকারের ঘরে জমা থাকবে। এটাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট।
কোম্পানি যখন অক্সিজেন সিলিন্ডার বানিয়ে বিক্রি করবে তখন ট্যাক্স বাবদ সরকারের যে টাকা প্রাপ্য হবে তার থেকে ওই ১৮ হাজার টাকা কেটে সরকারকে জমা দিতে হবে।
এখন যদি সরকার অক্সিজেন সিলিন্ডার এর উপর ট্যাক্স তুলে নেয় তাহলেও সরকারের কোনো ক্ষতি নেই। কারণ ১৮ হাজার টাকা ইতিমধ্যে সরকারের ঘরে জমা হয়ে আছে। সমস্যাটা হবে অক্সিজেন সিলিন্ডার তৈরী করতে চাওয়া কোম্পানিটির। কারণ কেনার সময় ট্যাক্স বাবদ যে ১৮ হাজার টাকা দিয়ে রেখেছে সেটা কাজে লাগাতে পারবে না। অধিকন্তু খাতায় কলমে ওই ১৮ হাজার টাকা কোম্পানির অ্যাসেট তাই ওই টাকা কোম্পানির লাভ হিসাবে গণ্য হবে এবং কোম্পানিকে বাড়তি ইনকাম ট্যাক্স দিতে হবে। সুতরাং ওই কোম্পানিটিকে ১ লক্ষ টাকার বদলে ১ লক্ষ ১৮ হাজার টাকা এবং বাড়তি ইনকাম ট্যাক্সের টাকা ধরে তার উপর লাভ কষতে হবে। স্বাভাবিক ভাবে অক্সিজেন সিলিন্ডার এর দাম বাড়বে।
সুতরাং কাঁচামালের উপরে যেহেতু ট্যাক্স তুলে নেওয়া সম্ভব নয় তাই উৎপাদিত পণ্যে GST তুলে দিলে বাস্তবে উপভোক্তার কোনও লাভ নেই।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক