এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সকালে দাসপুরে শিক্ষকের বাড়িতে চুরি

Published on: April 23, 2021 । 6:36 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: আজ ২৩ এপ্রিল সাত সকালেই দাসপুর থানার বাসুদেবপুরের এক  শিক্ষকের বাড়িতে চুরি হল। ওই শিক্ষকের নাম উমা শঙ্কর নিয়োগী। উমাশঙ্করবাবু দাসপুর-১ ব্লকের নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। উমাশঙ্করবাবু বলেন, আজ  সকালে আমি বাড়ির দালানে সংবাদপত্র পড়ছিলাম।  পাশেই আমার স্মার্ট ফোন এবং মানিবাগটি রাখা ছিল। বিশেষ প্রয়োজনে  কিছুক্ষণের জন্য আমি বাড়ির ভেতরে গিয়েছিলাম। তারপরই দালানে বেরিয়ে দেখি, মানি ব্যাগ ও মোবাইলটি নেই। মানি ব্যাগে ব্যাঙ্কের এটিএম কার্ড সহ হাজার তিনেক টাকা ছিল। সেগুলি সবই  চুরি গিয়েছে।  দাসপুর থানার পুলিস জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক