এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার ভ্যাকসিন নিয়েই মৃত্যু হল দাসপুরের স্বর্ণশিল্পীর

Published on: April 19, 2021 । 9:23 PM

মন্দিরা মাজি ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল:  করোনার ভ্যাকসিন নেওয়ার পরই মৃত্যু হল দাসপুর থানার চাঁইপাট ফরিদপুরের বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক(৫০)। কর্মসূত্রে তিনি  সেকেন্দ্রাবাদে থাকতেন। পেশায় স্বর্ণশিল্পী ছিলেন ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল তাঁকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তিনি নানা রকম শারীরিক কষ্ট অনুভব করেন এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বাড়ির লোককে পুরো বিষয়টি জানান তিনি। বাড়ির লোকের পরামর্শ অনুযায়ী স্থানীয় এক হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করান। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় সেখান থেকে তাঁকে সেকেন্দ্রাবাদ গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল ১৮ এপ্রিল রবিবার সকালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করার ফলেই ওই ব্যক্তি মারা গিয়েছেন। কিন্তু ডাক্তাররা এটিকে করোনায় মৃত্যু বলে চালিয়ে দিয়েছেন। মৃতের মেয়ে সুস্মিতা সামন্ত জানিয়েছেন, তাঁর বাবার হাই প্রেসার, কোলেস্টেরল ও এলার্জি ছিল। আর ডাক্তাররা কোনো কিছু টেস্ট না করেই ভ্যাকসিন প্রয়োগ করেছিলেন। যার ফলে তাঁর শরীরে নানা অসুবিধা হয় এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক