এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর কেন্দ্রের গোপীগঞ্জে এস ইউ সি আই প্রার্থীর প্রচার

Published on: March 21, 2021 । 7:19 PM

মন্দিরা মাজি: দাসপুুর কেন্দ্রে এস ইউ সি আই  দলের প্রার্থী জগদীশ মণ্ডল অধিকারীর সমর্থনে আজ দলের স্বেচ্ছাসেবকরা সকালে গোপীগঞ্জে ও বিকালে তেঁতুলতলায় প্রচার কর্মসূচিতে সামিল হন। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক, দাসপুর সাংগঠনিক কমিটির পক্ষে বিভা পাল,সুমন্ত সী, দীপঙ্কর মাইতি প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, কৃষক-শ্রমিকের আন্দোলনকে শক্তিশালী করতে, সাম্প্রদায়িক-ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমুল এবং  কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে, দাসপুর ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে গণআন্দোলনের একমাত্র শক্তি এস ইউ সি আই  প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রার্থী  বলেন, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে মহকুমা জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্র সরকার প্রকল্পটিতে ছাড়পত্র দিলেও আজ পর্যন্ত কোনও অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার প্রভৃতি জনজীবনের বিভিন্ন দাইতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে ব্যাটারি টর্চ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক