এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বিজেপি প্রার্থী কে দেখে সব্জি বিক্রেতা ভজন শোনালেন

Published on: March 17, 2021 । 8:08 PM

মন্দিরা মাজি: আসন্ন বিধানসভা নির্বাচনে চন্দ্রকোণা বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন শিবরাম দাস। আজ ১৭ মার্চ বুধবার সকালে শিবরামবাবু চন্দ্রকোণা টাউনের ৫ নম্বর ওয়ার্ড রেগুলেটেড মার্কেটে দলের হয়ে প্রচার করতে বেরিয়ে ছিলেন। প্রচার করার সময় তাকে দেখে আপ্লুত হয়ে ওঠেন গৌরাঙ্গ নামে এক সবজি বিক্রেতা। বিজেপি প্রার্থীকে দেখে শ্রীরামের ভজন গেয়ে শোনালেন তিনি। গৌরাঙ্গবাবুর শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি নয়। কিন্তু কবিতা পাঠ করা, ক্যুইজ প্রতিযোগিতা ও আরও নানান প্রতিভার অধিকারী তিনি। প্রচার অভিযানে গিয়ে এইভাবে ভগবান শ্রীরামের ভজন শুনে অভিভূত ও মুগ্ধ হয়েছেন বিজেপি প্রার্থী। আমরা দেখে নেব সেই ভজনের ভিডিওটি। চন্দ্রকোণা  থেকে ভিডিওটি পাঠিয়েছেন অনিন্দ্য গোস্বামী।  •ভিডিও
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015