এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নতুন সেতু পেয়ে খুশি দাসপুরের নিশ্চিন্তিপুর, বোয়ালিয়া, কুল্টিকুরির বাসিন্দারা

Published on: February 4, 2021 । 9:19 PM

 

বাবলু মান্না:দীর্ঘ্ ছ’মাস অপেক্ষার পর অবশেষে মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হল দাসপুরের বোয়ালিয়া ও কুল্টিকুরি সংযোগকারী এই কাঠের পুলটি। গত বর্ষার সময় কংসাবতী নদীতে জল ও কচুরি পানার প্রবল চাপে দাসপুরের গৌরা থেকে মহিষঘাটা পর্যন্ত নদীর উপর থাকা সমস্ত বাঁশের ও কাঠের সেতুগূলি একে একে ভেঙে জলের তোড়ে ভেসে গিয়ে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখানেও একটি বাঁশের সেতু ছিল সেটিও ভেঙে ভেসে যায়।ফলে কৃষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে অন্যপারে যেতে গেলে অনেকদূর দিয়ে ঘুরপথে যেতে হয়রানি পোয়াতে হচ্ছিল। শ্রীবরার দিকে যেতে গেলে হয় গৌরা না হয় জোতঘনশ্যাম ব্রিজ হয়ে কয়েক কিলোমিটার বেশি ঘুরে যেতে হত। এই পুলটি রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের চেষ্টায় আবার নির্মাণ করে চালু হওয়ায় সাধারণ মানুষ খুবই খুশি। •ভিডিও
এখন সাধারণ মানুষের চলাচলের সুবিধের জন্য পুলটি খুলে দেওয়া হলেও পুলের কাজ এখনো কিছুটা বাকি আছে। শীঘ্রই কাজ সম্পুর্ন হলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে বলে জানান নিশিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাস মণ্ডল

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক