এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বালির জন্য ট্রেকারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী, চলল অবরোধ

Published on: December 30, 2020 । 3:58 PM

আকাশ দোলই: রাস্তায় ছড়িয়ে থাকা বালিতে স্লিপ খেয়ে পড়ল ছাত্রী, তাকেই বেশ কিছুটা ঘষে নিয়ে চলে গেল এক ট্রেকার। ফলে ছাত্রীটি গুরুতর জখম হয়। ভেঙে যায় হাত। তার জেরেই চলল ঘাটাল মনোহরপুর রাস্তায় পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে আজ ৩০ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ ঘাটাল-রাণীচক রাস্তার মনসাতলায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। ঘাটাল থানার থানার পুলিশ জানিয়েছে,গুরুতর জখম ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। গোপমহলে বাড়ি। তাকে বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানান,অন্যান্য দিনের মতো আজও তনুশ্রী চক্রবর্তী ঘাটাল পড়তে যাচ্ছিল। সে সময় পিচ রাস্তায় জমা বালির ওপর সাইকেল নিয়ে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তীব্র গতিতে আসা এক ট্রেকারের পা দানিতে আটকে খানিকটা টেনে হিঁচড়ে চলে যায় তনুশ্রী। বেশ গুরুতর চোট পায় সে। সঙ্গে সঙ্গে আহত তনুশ্রীকে নিয়ে ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ওই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা রেগে গিয়ে পথ অবরোধ করেন। তাঁরা বলেন, রাস্তায় পড়ে থাকা ইট, স্টোনচিপস, বালিতে পথচারী ও নিত্যযাত্রীদের সমস্যা হয়। প্রায় সাইকেল নিয়ে পড়ে যায় পড়ুয়ারা। প্রায় ঘটে দুর্ঘটনা। রাস্তাকে অবিলম্বে ইমারতীসামগ্রী মুক্ত করতে হবে। পঞ্চায়েত থেকে আলোচনা করে আশ্বাস দেওয়া হয় রাস্তা ইমারতী দ্রব্য মুক্ত করা হবে। ঘণ্টাখানেক পরে অবরোধ ওঠে যায়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক