এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইয়ের কেঠিয়া খালে নিখোঁজ যুবকের দেহই কি এলোচকে ভেসে উঠল?

Published on: July 13, 2020 । 9:01 AM

নিজস্ব সংবাদদাতা: সাত সকালেই ঘাটাল থানার মহারাজপুর এলোচকের খাল থেকে উদ্ধার এক বছর ১৮ এর যুবকের মৃতদেহ। ১১ জুলাইয়ের রাতে ক্ষীরপাইয়ের কেঠিয়া খালের নিখোঁজ হয়ে যাওয়া যুবকটির দেহ বলেই অনুমান করা হচ্ছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, আমরা মৃতদেহটি উদ্ধার করেছি। ১১ জুলাই কেঠিয়া খালে নিখোঁজ হওয়া কার্তিক খানের বাড়ির সঙ্গে যোগাযোগ করছি। তাঁরাই এই মৃতদেহটি শনাক্ত করতে পারবেন।
১১ জুলাই শনিবার রাতের অন্ধকারে পথ দুর্ঘটার কবলে পড়ে নিখোঁজ হয় দাসপুর থানার দুবরাজপুরের বছর ১৮ এর কার্তিক খান। পরিবার সূত্রে জানা যায় মামার সাথে চন্দ্রকোণার বালা গ্রামের যাবার পথে রাতে কেঠিয়া নদী পারাপারের সময় ব্রিজ থেকে বাইক নদীতে পড়ে তারা দুর্ঘটনার কবলে পড়ে। সেখান থেকেই নিখোঁজ ছিল কার্তিক। মামা রাখাল বাগালের ঘাটাল হাসপাতালে চিকিৎসা চলছে।
আজ ১৩ জুলাই সকালেই ঘাটাল থানার এলোচকের ব্রিজের কাছ থেকে উদ্ধার হয় এক মৃতদেহ। যা কেঠিয়া পোল অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই দেহ শনাক্তকরণের জন্য পরিবারে খবর পাঠিয়েছে পুলিস।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে