এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থেকে এনডিআরএফ গড়বেতার নদী থেকে দেহ উদ্ধার করতে গেল

Published on: July 11, 2020 । 11:21 AM

সুজাতা দাস:গড়বেতার শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া  প্রৌঢ়ের দেহ আজও উদ্ধার হল না।  গতকাল ১০ জুলাই গড়বেতা থানার পায়রাউড়া গ্রামের  শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান নিতাই বাগ নামে ৫৫ বছর বসয়ী এক প্রৌঢ়। বেলা ১০টা  নাগাদ ওই প্রৌঢ় শিলাবতী নদীর তীরে স্নান করতে গিয়েছিলেন।  হঠাৎ করে চলে যান  মাঝ নদীতে।   সেখানে আরো দুজন মহিলা স্নান করতে গিয়েছিলেন।  তাঁরা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।   পরে স্থানীয় গ্রামের  বেশ কয়েকজন এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হয়  অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই তাকে উদ্ধার করা যায়নি।   খবর যায় গড়বেতা থানায়।  ঘাটাল থেকে বিপর্যয় মোকাবিলার একটি দল গিয়ে  নদীবক্ষে নেমে  ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করেন। তাঁরাও ওই প্রৌঢ়ের কোনও হদিশ পাননি বলে জানা গিয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক