এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাত সকালেই চাতালের জলে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

Published on: July 1, 2020 । 8:55 AM

বাবলু সাঁতরা: সাত সকালে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য চন্দ্রকোনার কুঁয়াপুর সংলগ্ন কড়াইডাঙ্গার চাতালে।বুধবার সকালে চন্দ্রকোনার কুঁয়াপুর সংলগ্ন আন্দপুর থানার কড়াইডাঙ্গা চাতালের জলে এক বছর ৪০ এর ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

ঘটনায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।মৃতের পরিচয় জানা যাইনি, কীভাবে মৃতদেহ জলে এল, মৃত্যুর কারণই বা কী,সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয়দের দাবি,মৃতদেহের গায়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে খুন করেও জলে ফেলে দেওয়া হতে পারে।

তবে এবিষয়ে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় সকলেই।মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চন্দ্র কোনা থেকে বাবলু সাঁতরার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে