এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

একই পরিবারে বাব-মা-মেয়ে,ঘাটাল দাসপুরে করোনা সংক্রমণে উদ্বেগ

Published on: June 29, 2020 । 9:59 AM

তবে কি এবার গোষ্ঠী সংক্রমণ?দাসপুরে একই পরিবারে তিন জনের করোনা পজিটিভ। সোমবারের সকালে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য দাসপুরে। দাসপুরের গোকুলনগর গ্রামের এক পরিবারের বাবা মা ও মেয়ের দেহে করোনার সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ঘাটালের নার্সিংস্কুলের এক ছাত্রীরও করোনা পজেটিভের খবর মিলেছে।

দাসপুরের ক্ষেত্রে ভিলেজ পুলিশ মারফৎ জানাগেছে বাবার হঠাৎ জ্বর হলে এক স্বাস্থ্যকর্মী আত্মীয়ের মারফৎ তিনি তাঁর পরিবারের ৩ সদস্যের লালারসের পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট আসে রবিবার, রিপোর্টে তারা সবাই পজিটিভ। বাবা ব্যবসার কাজে নিয়মিত জেলার বাইরে যান।

আজ সোমবারের সকালে দাসপুর পুলিশ আক্রান্তের বাড়ি পৌঁছালে জানাযায় আক্রান্ত ব্যাক্তি নিয়মিত যেমন ফুল ব্যবসার কাজে জেলার বাইরে যান তেমন আজও ভোরেও বাসে করে রওনা দিয়েছেন।

আক্রান্তের স্ত্রী গৃহবধূ হলেও মেয়ে একাদশ শ্রেনীর ছাত্রী। পাড়া প্রতিবেশীদের থেকে জানাগেছে সে নিয়মিত কোচিং সেন্টারে টিউশন পড়তে যায়।

যেহেতু আক্রান্তদের বাড়িতে ভিন রাজ্য ফেরতের ইতিহাস ছিল না,তাই মনে করা হচ্ছে জেলার বাইরে ব্যবসার কাজে গিয়েই পরিবারের ওই বাবা সংক্রমিত হয়েছিলেন। আর এ থেকেই উঠছে প্রশ্ন গোষ্ঠী সংক্রমণের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দাসপুরে বাসে তল্লাশি, প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তি আটক

পথ দুর্ঘটনায় জখম দুই মোটরসাইকেল আরোহী

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।