এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Published on: June 20, 2020 । 1:35 PM

সন্তু বেরা:দাসপুর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশের খাল থেকে উদ্ধার হল দাসপুর থানার সুজানগর গ্রামের বাসিন্দা পেশায় চা ব্যবসায়ী বছর ৩৬ এর দিলীপ দাসের।

শনিবারের সকালে তাঁর দেহ ওই খালে ভেসে উঠতে দেখে দাসপুর পুলিশে খবর দিলে পুলিশ সে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

মৃতের স্ত্রী জানান শুক্রবারের রাত থেকে তাঁর স্বামী নিখোঁজ ছিলেন। রাত সাড়ে ৯টা থেকে তাঁর মোবাইল অফ। আজ সকালে স্বামীকে এভাবে মৃত অবস্থায় দেখবেন তিনি ভাবতে পারেন নি। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা মদ্যপ অবস্থায় কোনোভাবে জলেবপড়েই এই মৃত্যু। তবে ঘটনা তদন্তে নেমেছে দাসপুর পুলিস।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭