এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়ায় পথ দুর্ঘটনা

Published on: June 9, 2020 । 7:53 AM

চন্দন সাউ: সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনার কবলে বালি ভর্তি ডাম্পার। মঙ্গলবার সকাল ৭ট নাগাদ ঘাটালের দিক থেকে পাঁশকুড়া যাবার পথে দাসপুর থানার বাড় পাঁচবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যেই উলটে পড়ে বালি বোঝাই ডাম্পার।

দুর্ঘটনায় জখম গাড়ির চালক ও খালাসি। স্থানীয় কয়েকজন ও দাসপুর পুলিসের উদ্যোগে তাদের চিকিৎসার ব্যবস্থা হয়। মনে করা হচ্ছে অতিরিক্ত মাল বোঝাই সাথে গতিবেগ যথেষ্ট থাকায় চালকের ভুলেই এই দুর্ঘটনা।

এর জেরে কিছুক্ষণের জন্য ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যহত হলেও দাসপুর পুলিসের তৎপরতায় পরক্ষণেই তা স্বাভাবিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭