এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রেকর্ড করোনা দাসপুরে,একদিনেই পজিটিভ ২৭

Published on: June 7, 2020 । 8:31 AM

রেকর্ড ভাঙলো দাসপুর,রেকর্ড করোনা আক্রান্ত দাসপুরে। ৬ জুনে এই দাসপুরে মোট ২৭ জন করোনা আক্রান্ত বলে জানালেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। তিনি জানান, শনিবার রাতেই জেলা স্বাস্থ্য দপ্তরের এক রিপোর্ট তাঁর হাতে এসে পৌঁছেছে। তাতে তাঁর পঞ্চায়েত সমিতি এলাকায়ই ২৭ জনের করোনা পজিটিভ। তিনি ইতিমধ্যেই আক্রান্তদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা নিচ্ছেন।

এদিকে একদিনে একই ব্লকে এত সংখ্যক মানুষের দেহে করোনার সংক্রমণ জেলায় প্রথম। দাসপুর পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতেই যারা কোভিড পজিটিভ তাদেরকে ফোনে বলে দেওয়া হয়েছে।

এবং তাদের মেছগ্রামের করোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তবে আক্রান্তদের বেশিরভাগই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আবার তাদের মধ্যে অনেকেই ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকার পর নিজেদের বাড়িতেও ফিরেছেন। তাই শরীরে ভাইরাস থেকে গেলে সংক্রমণের ভয় একটা থাকছেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

দাসপুরে বাসে তল্লাশি, প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তি আটক

পথ দুর্ঘটনায় জখম দুই মোটরসাইকেল আরোহী

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।