এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাজনগরে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

Published on: May 17, 2020 । 8:10 AM

মৃণাল কান্তি জানা- সাত সকালেই মর্মান্তিক মৃত্যু বছর ৭৮ এর এক বৃদ্ধার। আজ সকাল ৬টা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ওই বৃদ্ধার মৃতদেহ। ঘটনা দাসপুর থানার রাজনগর পশ্চিম গ্রামের। মৃতের নাম পার্বতী দাস।

পরিবার সূত্রে জানাগেছে,আজ সকালে প্রতিবেশীরা দেখে বাড়ির পাশের পুকুর এক দেহ ভাসছে। পুকুর থেকে ওইদেহ তোলা হলে পরিবার ওই দেহ শনাক্ত করে। স্থানীয় ভিলেজ পুলিশ মারফৎ দাসপুর থানায় খবর দিলে ঘটনাস্তলে পৌঁছেছে পুলিস।

তবে পরিবার সাথে প্রতিবেশীদের অনুমান,রাতে শৌচকর্মের পর পুকুরে নামতে গিয়েই জলে পড়ে এই দুর্ঘটনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭