এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার দাবি তুলে আন্দোলন

Published on: November 28, 2019 । 7:00 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ মঞ্জুর করে পূর্ণাঙ্গ কাজ শুরু করার দাবিতে অবস্থান

বিক্ষোভ করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।  আজ ২৮ নভেম্বর ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ওই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও বহু ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন। অবস্থান বিক্ষোভের পর ঘাটালের মহকুমার শাসক অসীম পাল এবং সেচ দপ্তরের ঘাটাল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তম হাজরার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন   কমিটির উপদেষ্টা  দুলাল কর, সভাপতি বিকাশ হাজরা, যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক,  দেবাশিস মাইতি, মুক্তিকুমার সিদ্ধান্ত,  অরুণ আদক,  কানাইলাল পাখিরা,প্রশান্তকুমার মাজি,বিশ্বনাথ সামন্ত প্রমুখ।   আধিকারিকগণ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নারায়ণবাবু বলেন,    সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মানের দাবি সহ  আগামী   বর্ষার পূর্বে দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই- পায়রাশি খাল সংস্কার,পলাসপাই নদীর উপরে ভেঙে যাওয়া কাঠের সেতু নূতন করে নির্মান সহ ৮ দফা দাবিও ছিল আজকের কর্মসূচিতে।

ওই কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী বর্ষার পূর্বে সেচ দপ্তরের দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণ করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক