এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কের দুবরাজপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ঘাটাল গামী বাস

Published on: September 27, 2019 । 12:41 PM

চন্দন দত্ত,দুবরাজপুর:কদিনের টানা বৃষ্টিতে আলগা হয়েছে রাস্তার মাটি। আজ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ মেদিনীপুর থেকে ঘাটাল আসার পথে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার দুবরাজপুরে দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক যাত্রীবাহী বাস অন্য একটি মাল বোঝাই লরিকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটিকে পাশ দিতে গিয়ে বাসটির রাস্তার একেবারে ধারের গার্ড ওয়ালে চলে গেলে রাস্তার ভেজা মাটিতে যাত্রীবাহী বাসের সামনের অংশ বসে যায়। বাসের গতি কম থাকায় হতাহতের কোনো খবর নাই।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭