এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তার ধস, নিত্য সমস্যা গ্রামবাসীদের, দেখেও উদাসীন গ্রামপঞ্চায়েত!

Published on: November 18, 2018 । 9:12 PM

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: রাস্তায় ধস! বিপদের আশঙ্কা নিয়েও পথচলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের৷ দাসপুর-২ ব্লকের কাশিনাথপুর গ্রামের ফুটব্রীজ থেকে বিজয় বাগের দোকান অবধি প্রায় দুই কিলোমিটার রাস্তার বেশকিছু অংশ ধসে গিয়েছিল মাস খানেক আগে৷ অথচ পঞ্চায়েতে দরবার করার পরেও গুরুত্বপূর্ণ ওই রাস্তা মেরামতে কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের৷ ওই রাস্তার উপর লক্ষীকুন্ডু,খাসচক,কুচামারি সহ পাশাপাশি প্রায় ১০টি গ্রামের বাসিন্দাদের যাতায়াত করতে হয়৷ স্কুল যেতে আসতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদেরও৷ গ্রামের পথে নতুন কেউ এলে যে কোন সময় ধসে যাওয়া ওই অংশে পড়ে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন, গ্রামের বাসিন্দা জগন্নাথ মাইতি, অমিত মাইতি, বিশ্বনাথ মাইতি প্রমুখ৷ বিষয়টি নিয়ে খুকুড়দহ গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান হৃষিকেশ মাইতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাস্তাটির সমস্যার কথা শুনেছি৷ যাতে দ্রুত কাজ হয় সেই বিষয়ে পঞ্চায়েতের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে